ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরুজের গণসংযোগে ব্যাপক সাড়া

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ মনোনয়নপত্র দাখিলের পর থেকেই জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে, বিশেষ করে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে গণসংযোগ করছেন। জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তার এই গণসংযোগে ব্যাপক সাড়া পড়েছে। জেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদে গণসংযোগকালে সেখানকার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উৎসাহ-উদ্দীপনার সাথে তাকে অভ্যর্থনা জানাচ্ছে।

দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রতিনিধিদলের সাথে নিয়ে গণসংযোগের ফলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হচ্ছে। জেলা পরিষদ নির্বাচনে সহজ বিজয়ের প্রত্যাশা জোড়ালো হচ্ছে।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর ৪দিনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন পরিষদে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ। এর মধ্যে ১৫ সেপ্টেম্বর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউপি, জঙ্গল ইউপি ও নারুয়া ইউপিতে, ১৬ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর ইউপি, বাহাদুরপুর ইউপি ও যশাই ইউপি, ১৭ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ পৌরসভা, দেবগ্রাম ইউপি, ছোটভাকলা ইউপি, দৌলতদিয়া ইউপি ও উজানচর ইউপি এবং ১৮ সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউপি ও মূলঘর ইউপিতে গণসংযোগ করেন তিনি।

সংশ্লিষ্ট পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারগণ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরুজ ও অতিথিবৃন্দকে ফুলেল অভ্যর্থনা জানায়। রবিবার শহীদ ওহাবপুর ইউপি ও মূলঘর ইউপিতে নির্বাচনী গণসংযোগ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন। শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া এবং মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি কাজী কেরামত আলী এমপি এবং রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজকে অভ্যর্থনা জানায়।

উল্লেখ্য, উৎসবমূখর পরিবেশে রাজবাড়ী জেলাসহ ৫টি উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার সকল পৌরসভার মেয়র-কাউন্সিলর এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সমন্বয়ে প্রতিনিধিদলের সমন্বয়ে প্রতিনিধিদলের সাথে নিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক ও রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর রিটার্নিং অফিসার আবু কায়সার খানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

১০ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের যৌথসভায় রাজবাড়ীসহ ৬১ জেলায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। একেএম শফিকুল মোরশেদ আরুজ রাজবাড়ী জেলা পরিষদের মনোনয়ন পাওয়ায় সর্বস্তরের মানুষ খুশি হয়। জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে তার সহজ বিজয় হবে বলে ধারণা করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজের নির্বাচনী গণসংযোগের সফরসঙ্গী পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ একজন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। আওয়ামী লীগের রাজনীতিতে তাদের পরিবারের সুনাম সর্বজনবিদিত। একেএম শফিকুল মোরশেদ আরুজ বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

error: Content is protected !!

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরুজের গণসংযোগে ব্যাপক সাড়া

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :