ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ীর কালুখালীতে বীর মুক্তিযোদ্ধা লুৎফর মুন্সীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার  বিশই-সাওরাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মোল্লার সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির বিশই-সাওরাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মোল্লার (৭২) সোমবার (০২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধ্যকজনিত  ইন্তেকাল করেন।  তিনি এলাকায় লুৎফর মুন্সী নামে পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, সোমবার যোহরের নামাজের পর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কফিনে গার্ড অব অনার প্রদান করেন রাজবাড়ী পুলিশ লাইন্সের পুলিশের একটিদল।

কালুখালী উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কফিনে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেনে, কালুখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গনী, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আকামত আলী, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম (আলী) সহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থনে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন সম্পন্ন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

রাজবাড়ীর কালুখালীতে বীর মুক্তিযোদ্ধা লুৎফর মুন্সীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :