ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান

রাজবাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে গত রবিবার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান করা হয়।

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান করা হয়েছে। রাজবাড়ী জেলা পরিষদ চত্বরে গত রবিবার ১৮ জুলাই সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার প্রায় ১হাজার ৩শত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান করা হয়। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আপনাদের (বীর মুক্তিযোদ্ধাদের) সম্মানী গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আবেগঘন পরিবেশে বলেন, করোনাকালীন এই দুঃসময়ে আপনাদের এভাবে ডাকা ঠিক হয়নি। কিন্তু কখন কার জীবন চলে যায়, হয়তো কারো সাথে আর দেখা নাও হতে পারে। জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য পরিবারের সবার সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্প করার গুরুত্বারোপ করেন। তিনি সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহবান জানান।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার তার কন্যা রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুনকে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় করিয়ে দেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজবাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান

আপডেট টাইম : ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :