ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একরাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল উভয় বাড়ির পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

সোমবার (২৭৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার জংগল ইউনিয়নের জংগল নতুন পাড়ার বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়িতে পৃথক ভাবে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে উভয় বাড়ি পরিদর্শন করেন থানা পুলিশ ও ক্রাইম সিনের সদস্যরা।

ভুক্তভোগী পরিবার জানান, সোমবার দিবাগত রাত ২ টার দিকে বিদ্যুৎ ঘোষের বসত ঘরের পেছনের জানালার গ্রিল খুলে ভেতরে প্রবেশ করে ১০-১৫ জনের একদল মুখোশধারী ডাকাত। ডাকাতদলের সদস্যরা ঘরে প্রবেশ করে প্রথমের বিপুল ঘোষের স্ত্রীকে জিম্মি করে স্বামীর হাতপা বেঁধে ফেলে।পরে ঘরে থাকা একাধিক আলমারী ভেঙে স্বর্ণের জিনিস, দুটি মোবাইল ফোন ও নগদ একলাখ টাকা লুটে নেয়।

পরে বিদ্যুৎ ঘোষের ছোট ভাই শিক্ষক বিপুল ঘোষের ঘরে ডুকে ছেলে ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীর গলার স্বর্ণের মালা ও স্টিলের শোকেজ ও বাক্স ভেঙ্গে প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণের জিনিস, মোবাইল ফোন ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়।

ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন,খবর পেয়ে সকালেই উভয় বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়। ইতিমধ্যে ডাকাতদের গ্রেপ্তারে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আইনের আওতায় আনতে পারবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :