ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজবাড়ীতে পুড়ে গেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার

মোক্তার হোসেনঃ

রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডে ইউনিয়ন ডিজিটাল আগুনে পুড়ে গেছে। ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন বলেন, ‘ভোর ৫ টা ৮ মিনিটে স্থানীয় জহুরুল চাচা ফোন করে আগুন লাগার খবর দেন। আমি তাৎক্ষণিকভাবে রাজবাড়ী ফায়ার সার্ভিসে যোগাযোগ করি এবং পরিষদে ছুটে আসি। এসে দেখি ডিজিটাল সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

.

তিনি জানান, অগ্নিকাণ্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, রাউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, গুরুত্বপূর্ণ ফাইলপত্র, আসবাবপত্র এবং বিটিসিএলের ব্রডব্যান্ড ডিভাইস ও ব্যাটারি পুড়ে গেছে।

.

আবু শাহিন আরো বলেন, ‘ডিজিটাল সেন্টারের কক্ষের সামনের ও পেছনের দুটি জানালা খোলা ছিল, যা খোলা থাকার কথা নয়। এ কারণে আগুন লাগার ঘটনাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

.

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া জানান, ‘খবর পাওয়ার পর আমরা ভোর ৫টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।’

.

উল্লেখ্য, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান গত ১৩ মার্চ থেকে পরিষদে অফিস করছেন না। এরপর থেকে তার অপসারণের দাবিতে একটি পক্ষ আন্দোলন করে আসছে। গত ১৮ মার্চ মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেয়া হয়। এই পটভূমিতে ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে রহস্য দানা বাঁধছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

রাজবাড়ীতে পুড়ে গেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার

আপডেট টাইম : ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :