ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ীতে জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দের দাবি অনুযায়ী, দেশের ৭৮% মানুষ এখন ইসলামী শাসন ব্যবস্থা চাচ্ছেন। সম্প্রতি একটি জরিপে দেখা যায়, আগে এই সংখ্যা ছিল মাত্র ১৫%। তবে ৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টে গেছে।

সোমবার (২৮ অক্টোবর) রাজবাড়ীর বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ ও গণমিছিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই জোয়াদ্দার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মো: নুরুল ইসলাম।

বক্তারা জানান, দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা প্রত্যক্ষ করেছে, কিন্তু শাসনের ধরণ পরিবর্তিত হয়নি। বক্তারা বলেন, “মানুষ এখন ইসলামী শাসন ক্ষমতা চান।” জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সবার মুখে এখন একই স্লোগান—“সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।”

বক্তারা আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, “স্বৈরাশাসক খুনি হাসিনা চিরদিন ক্ষমতায় থাকার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। ইসলামকে চিরতরে শেষ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মহান সৃষ্টিকর্তা তাদের পরিকল্পনাকে ধ্বংস করেছে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি খো: মনির আজম মুন্নু, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো: মিরাজুল ইসলাম এবং বালিয়াকান্দি উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

রাজবাড়ীতে জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :