ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজনগরে ৭ জুয়াড়ী গ্রেফতার

মৌলভীবাজারে রাজনগরে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  সোমবার   রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের  জালাল পুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ৩ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মনসুরনগর ইউনিয়নের  মালিকোনা গ্রামের মৃত  বশির মিয়ার ছেলে বাবুল মিয়া (৪২), এমরান মিয়ার ছেলে সামছুল মিয়া (৪৫), মৃত আব্দুল গনির ছেলে সাবুদ্দিন (৫০), মৃত আছমান মিয়ার ছেলে তছকির মিয়া (৩৫), মৃত ছন্দু মিয়ার ছেলে এরশাদ মিয়া (৫০), একই ইউনিয়নের প্রেমনগর গ্রামের মৃত হোছন উল্লার ছেলে সুনাম মিয়া (৫৫) ও মৃত ইনাম উদ্দিনের ছেলে বিলাল মিয়া (৫০)।
থানা সূত্রে জানা গেছে, কামারচাক ইউনিয়নের জালালপুর এলাকায় জুয়া খেলা চলছে এমন তথ্য পেয়ে রাজনগর থানার এসআই মো. কামাল উদ্দিন, এএসআই সান্টু চন্দ্র দেব ও এএসআই সোহরাব হোসেনসহ একদল পুলিশ অভিযানে যান।
নৌকাযোগে মনু নদী পেরিয়ে রাজন দাসের বাড়িতে গিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়।  তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০০টি তাস এবং নগদ ১ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আরো ৩ জুয়াড়ি পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)  বিনয় ভূষণ রায় বলেন, আটকৃত ও পলাতক জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজনগরে ৭ জুয়াড়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
আলিম আল মুনিম, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ :