ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজনগরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার  মুন্সিবাজারে সড়ক ও জনপদের  ভূমি উদ্ধার করেছে প্রশাসন। বাজারের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে এ সকল ভুমি উদ্ধার করা হয়। জেলা নির্বাহী ম্যাজেষ্টেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে মঙ্গলবার রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুন্সিবাজারে দিন ব্যাপি এই অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাঁকা-আধাপাকা ৮০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। রাজনগর উপজেলা সহকারী কমিশনার সানজিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক ও জনপদের ৬৪.১ ও সরকারি খাস ১.৩ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যার মূল্য ১২ কোটি টাকা।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরো বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।
অভিযান চলাকালে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় সহ সড়ক বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

error: Content is protected !!

রাজনগরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
আলিম আল মুনিম, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ :