ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজনগরে চা শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ 

কর্ম বিরতির ১৫ তম দিনে ৩০০ টাকা মজুরীর দাবিতে নিজের অস্তিত্ব রক্ষার  লড়াইয়ে রাজনগরে মহা সড়কে চলছে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি।২৪ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে আরোও কঠিন আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন চা শ্রমিক নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৩ আগষ্ট ) দুপুরে মৌলভীবাজার-সিলেট মহা সড়কের মুন্সিবাজারে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে চা শ্রমিকরা।
এসময় বিভিন্ন স্লোগান, “৩০০ টাকার সংগ্রাম চলছে চলবে”, “রুটি রুজির সংগ্রাম চলছে চলবে”, “দুনিয়ার মজদুর এক হও এক হও” নিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করে।
পরে বাজারের চৌমুহনায়, ইউনিয়ন পরিষদের সামনে ও খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মহা-সড়কে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় চা শ্রমিক নেতৃবৃন্দরা তাদের বক্তব্য রাখেন।
মৌলভীবাজার ইটা চা-বাগানের সাবেক পঞ্চায়েত সভাপতি আমির আলি বলেন,  আমরা এত কষ্ট করে কাজ করি কিন্তু আমাদের ন্যায্য মজুরি দেয়া হয় না। চাল, ডাল, তেলসহ সবকিছুর দাম বেড়েছে। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ আছে। অসুখ হলে চিকিৎসা করাতে হয়। পেটে ভাত নাই, পকেটে টাকা নাই, তাই হেঁটে হেঁটে আমরা এখানে এসে আন্দোলন করছি। আমরা সরকারের বিরুদ্ধে নই, আমরা আমাদের অস্তিত্ব রক্ষার্থে এখানে এসেছি।’
ইটা চা বাগানের পঞ্চায়েত সভাপতি নাছিম আহমদ বলেন, ৩০০ টাকা মজুরি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে। দেশের বিভিন্ন বাগানে চা শ্রমিকেরা একত্র হয়েছেন। এই কর্মসুচিতে আমরা সড়ক অবরোধ করে রেখেছি। আগামী কালের মধ্যে আমাদের দাবী আদায় না হলে আমরা আরো কঠোর আন্দোলনে নামবো। আমরা জেলা প্রশাসকের কাছে যাবো।
ইটা চা বাগানের ইউপি সদস্য জমির আলী বলেন, ‘আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা কাজ করতে চাই। কিন্তু আমাদেরকে কাজ না করার জন্য বাধ্য করা হচ্ছে। আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই। দরকার হলে আমরা না খেয়ে থাকব। যত দিন আমাদের দাবি পূরণ না হয়, তত দিন আমরা কাজে যোগ দেব না।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

রাজনগরে চা শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ 

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
আলিম আল মুনিম, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ :
কর্ম বিরতির ১৫ তম দিনে ৩০০ টাকা মজুরীর দাবিতে নিজের অস্তিত্ব রক্ষার  লড়াইয়ে রাজনগরে মহা সড়কে চলছে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি।২৪ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে আরোও কঠিন আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন চা শ্রমিক নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৩ আগষ্ট ) দুপুরে মৌলভীবাজার-সিলেট মহা সড়কের মুন্সিবাজারে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে চা শ্রমিকরা।
এসময় বিভিন্ন স্লোগান, “৩০০ টাকার সংগ্রাম চলছে চলবে”, “রুটি রুজির সংগ্রাম চলছে চলবে”, “দুনিয়ার মজদুর এক হও এক হও” নিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করে।
পরে বাজারের চৌমুহনায়, ইউনিয়ন পরিষদের সামনে ও খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মহা-সড়কে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় চা শ্রমিক নেতৃবৃন্দরা তাদের বক্তব্য রাখেন।
মৌলভীবাজার ইটা চা-বাগানের সাবেক পঞ্চায়েত সভাপতি আমির আলি বলেন,  আমরা এত কষ্ট করে কাজ করি কিন্তু আমাদের ন্যায্য মজুরি দেয়া হয় না। চাল, ডাল, তেলসহ সবকিছুর দাম বেড়েছে। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ আছে। অসুখ হলে চিকিৎসা করাতে হয়। পেটে ভাত নাই, পকেটে টাকা নাই, তাই হেঁটে হেঁটে আমরা এখানে এসে আন্দোলন করছি। আমরা সরকারের বিরুদ্ধে নই, আমরা আমাদের অস্তিত্ব রক্ষার্থে এখানে এসেছি।’
ইটা চা বাগানের পঞ্চায়েত সভাপতি নাছিম আহমদ বলেন, ৩০০ টাকা মজুরি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে। দেশের বিভিন্ন বাগানে চা শ্রমিকেরা একত্র হয়েছেন। এই কর্মসুচিতে আমরা সড়ক অবরোধ করে রেখেছি। আগামী কালের মধ্যে আমাদের দাবী আদায় না হলে আমরা আরো কঠোর আন্দোলনে নামবো। আমরা জেলা প্রশাসকের কাছে যাবো।
আরও পড়ুনঃ রাজনগরের তারাপাশায় শ্রী বিষ্ণুপদ ধামের নতুন কমিটি গঠন