ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সহনশীল পর্যায়ে রাখার আহবান ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদের

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, রমজান মাসের প্রতিক্ষায় মুসলমানরা সারা বছর ব্যাকুল থাকেন। এ মাসটি সমগ্র মুসলিম জাহানের জন্য অত্যন্ত পবিত্র ও আনন্দের। আমরা বিভিন্ন দেশে দেখি, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দেয়া হয়। ধনিরা বেশি বেশি যাকাত ও দান সদকাহ্ করে থাকেন, যাতে দরিদ্রদের কষ্ট না হয়।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ হওয়া সত্ত্বেও এখানে আমরা দেখি রমজান মাসকে ঘিরে অসাধু চক্রের দৌরাত্ম্য। এতে সাধারণ মানুষের কষ্টের সীমা থাকে না। এমনিতেই বৈশ্বিক মন্দা ও মূল্যস্ফীতি; তার ওপর এভাবে ব্যবসায়ীরা সিন্ডিকেট, মজুদদারি করে মূল্য বৃদ্ধি করলে জনগণ কোথায় যাবে! তাই এ বিষয়ে সরকার ও ব্যবসায়ী সমাজকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে জনগণকে স্বস্তিতে রাখতে হবে। ব্যবসায়ীদের প্রতি আহবান থাকবে, সততার সাথে ব্যবসা করলে আল্লাহর পক্ষ থেকে যে মহৎ পুরস্কার রয়েছে, তা গ্রহণ করুন। যদি প্রতারণা করেন, ওজনে কম দেন, মজুদদারি করেন, তবে তা হবে জুলুম। এর কঠিন শাস্তি ভোগ করতে হবে।
গত (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলার পেকুয়াতে আহলে বাইতে রাসুল (দ.) মাদ্রাসার সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় পেকুয়া উপজেলা চেয়ারম্যান মোহামমদ জাহাংগীর আলম সহ সহানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃনদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
দো-জাহানের বাদশাহ্, রহমাতুল্লিল আলামীন, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তার পবিত্র আহলে বাইতগণের প্রতি সশ্রদ্ধ সালাম পেশ শেষে দেশ ও মানবতার কল্যাণ কামনায় মুনাজাত করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

error: Content is protected !!

রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সহনশীল পর্যায়ে রাখার আহবান ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদের

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :