ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রমজান উপলক্ষে লংগদু জোনের উদ্যোগে ১০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

তাসলিমা আক্তার বিথীঃ

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী এর লংগদু জোন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার ১০০টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

এ সময় তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব ও অঙ্গীকার।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রমজান উপলক্ষে লংগদু জোনের উদ্যোগে ১০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :