ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে পাংশা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক পরিবেশনা

-রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মঙ্গলবার দুপুরে পাংশা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঙ্গলবার (৯ মে) দুপুরে মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে সকাল সাড়ে ১১টা নির্ধারিত ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক স্বপন দত্ত, বর্ণালী দত্ত, শিল্পকলার শিক্ষার্থী আফরোজা মিমিসহ অন্যান্যরা। এছাড়া নৃত্য পরিবেশন করে নৃত্য বিভাগের শিক্ষক মিলন ও তনুশ্রী বিশ্বাসের নেতৃত্বে অন্যান্য ক্ষুদে নৃত্য শিল্পীরা।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরের নেতৃত্বে শিল্পকলা একাডেমীর শিল্পীরা রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করে।

রবীন্দ্র কুঠিবাড়িতে সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনার দায়িত্বে নিয়োজিত অনুষ্ঠান উপস্থাপক কনক চৌধুরীসহ অন্যান্যরা পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক পরিবেশনায় প্রশংসা করেন।

তারা আগামীতে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর জন্য বেশি সময় বরাদ্দের আশ্বাস ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে পাংশা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক পরিবেশনা

আপডেট টাইম : ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :