দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
রপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
রিপন সরকারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ১৯ জুলাই শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেনে পালিয়ে যায়। পরে আটককৃতদের কাছ থেকে ১৩২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি টেঁটা, ৩ টি চাপাতি, ১টি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, তারাবো এলাকার নবী হোসেনের ছেলে মোঃ নাজমুল হোসেন (২৭) ও নেহাল হোসেন (২৫), মনির হোসেনের ছেলে সিফাত মিয়া (২০)। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, তারাবো পৌরসভা এলাকায় যৌথ-বাহিনী অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। তবে মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক নবী হোসেনকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ১৯ জুলাই শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেনে পালিয়ে যায়। পরে আটককৃতদের কাছ থেকে ১৩২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি টেঁটা, ৩ টি চাপাতি, ১টি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, তারাবো এলাকার নবী হোসেনের ছেলে মোঃ নাজমুল হোসেন (২৭) ও নেহাল হোসেন (২৫), মনির হোসেনের ছেলে সিফাত মিয়া (২০)।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, তারাবো পৌরসভা এলাকায় যৌথ-বাহিনী অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। তবে মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক নবী হোসেনকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।