ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুর মেডিকেল কলেজ হোস্টেলে গাঁজার আসর বসানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মোঃ নাঈম ইসলামঃ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ইন্টার্ন ডক্টরস সোসাইটির নবনির্বাচিত সভাপতি সাদমান সাকিব মিরাজের বিরুদ্ধে হোস্টেলের ভিতরেই গাঁজা সেবনের আসর বসানোর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ হিসেবে একটি কথোপকথনের স্ক্রিনশর্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ইশফাক হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা স্ক্রিনশর্টে দেখা যায়, মিরাজের সঙ্গে অন্য একজনের কথোপকথনে গাঁজা সেবনের আলাপ চলছে। স্ক্রিনশর্ট অনুযায়ী, মিরাজ ‌‌‘শুকনা’ এবং ‘শীঘ্রই লিকুইড খাবে’ বলে প্রতিউত্তর দিয়েছেন।

স্থানীয় শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী জানা যায়, রমেকের মুক্তা হোস্টেলে গোপনে গাঁজা সেবনের আসর বসে এবং এতে ছাত্রদল নেতা মিরাজের যোগসাজশ রয়েছে। বিষয়টি সামনে আসার পরেই কথোপকথনের স্ক্রিনশর্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া মিরাজের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমেক শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ তানভীর রহমানের নিবিড় যোগাযোগের অভিযোগও উঠেছে।

অভিযুক্ত সাদমান সাকিব মিরাজ বলেন, ‌‘আমি ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাত্রদল ও শিবিরের একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্ক্রিনশর্ট বানানো সম্ভব। এসব অভিযোগ ভিত্তিহীন।’

এ বিষয়ে রমেক শাখা ছাত্রদলের সভাপতি ডাঃ মো. আল মামুন বলেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া স্ক্রিনশর্টের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। যতটুকু তথ্য পেয়েছি, গাঁজার আসরের ঘটনাটি মিথ্যা নয়। আমরা প্রমাণ সংগ্রহ করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

রংপুর মেডিকেল কলেজ হোস্টেলে গাঁজার আসর বসানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট টাইম : ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :