ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে সেনাবাহিনী

নাঈম ইসলামঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সেনা সদস্যরা হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে এ অভিযান পরিচালনা করেন।

হাসপাতালের বিভিন্ন প্রবেশপথ, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওয়ার্ড এলাকায় সেনা সদস্যরা অবস্থান নেন। এ সময় দালাল চক্রের সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অবৈধ কার্যক্রম চিহ্নিত করে কড়া নজরদারিতে আনা হয়।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রোগীদের বিভ্রান্ত করে বাইরে প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্সে পাঠাচ্ছিল। এতে সাধারণ মানুষ অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছিল এবং প্রয়োজনীয় চিকিৎসা পেতেও বিলম্ব হচ্ছিল।

অভিযান দেখে স্বস্তি প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। তাদের মতে, সেনাবাহিনী মাঠে নামায় হাসপাতালের ভেতরে দালাল ও সিন্ডিকেটের কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। একজন স্বজন বলেন- “চিকিৎসা নিতে এসে দালালের খপ্পরে পড়তে হতো। অ্যাম্বুলেন্স ভাড়া নিতো দ্বিগুণ দাম। সেনাবাহিনী এলে আমরা একটু নিশ্চিন্ত হলাম।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দালাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও নজরদারি চালাবে, যাতে রোগীরা হয়রানির শিকার না হন।

অভিযান শেষ হলেও হাসপাতাল এলাকায় সেনা টহল অব্যাহত থাকবে বলে জানা গেছে। দালালবিরোধী এই অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা পেতে পারেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে সেনাবাহিনী

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :