ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুর মেডিকেলের ৫০০ শিক্ষার্থীকে প্রতিদিন ৫০০ টাকা জরিমানার নির্দেশ

নাঈমুল ইসলামঃ

পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিক ছুটি শুরু হতে এখনো অনেক দেরি, অথচ তার আগেই না বলে বাড়ি চলে গেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) দুই ব্যাচের প্রায় ৫০০ শিক্ষার্থী। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই ‘গণ-অনুপস্থিতি’র কারণে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ৫০০ টাকা হারে জরিমানার ঘোষণা দিয়ে জরুরি নোটিশ জারি করা হয়েছে।

গতকাল বুধবার (৫ মার্চ) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

জানা গেছে, এমবিবিএস ৫২তম ব্যাচ (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ও ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই গত ২ মার্চ থেকে ক্যাম্পাস ত্যাগ করেন। মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের এক ‘অঘোষিত ঐতিহ্য’ হলো ‘অটো ভ্যাকেশন’ বা নির্ধারিত ছুটির আগেভাগেই দলবেঁধে বাড়ি চলে যাওয়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার বিষয়টি সহজভাবে নেয়নি কলেজ প্রশাসন।

নোটিশে যা বলা হয়েছে:

অভিভাবকদের উদ্দেশ্য করে জারি করা ওই নোটিশে বলা হয়েছে, শিক্ষার্থীদের এমন অননুমোদিত অনুপস্থিতির কারণে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ৪ মার্চ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, অনুপস্থিত শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, প্রতিদিনের জন্য ৫০০ টাকা জরিমানা গুণতে হবে।

জরিমানার এই অর্থ কলেজের কোষাধ্যক্ষের কাছে জমা দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে এই জরিমানা পরিশোধ না করেন, তবে বৃত্তিমূলক (Professional Exam) পরীক্ষার ফরম পূরণের সময় এই বকেয়া টাকা আদায় করা হবে বলে নোটিশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা নিয়মনীতির তোয়াক্কা না করে চলে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। শৃঙ্খলা বজায় রাখতে এবং একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেডিকেল কলেজগুলোতে ছুটির আগে বা পরে শিক্ষার্থীদের এমন স্বেচ্ছায় ছুটি কাটানোর ঘটনা নতুন নয়। তবে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এই ‘জরিমানা মডেল’ শিক্ষার্থীদের নিয়ম মেনে চলতে বাধ্য করবে কি না, এখন সেটাই দেখার বিষয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

রংপুর মেডিকেলের ৫০০ শিক্ষার্থীকে প্রতিদিন ৫০০ টাকা জরিমানার নির্দেশ

আপডেট টাইম : ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
নাঈমুল ইসলাম, রংপুর সদর (রংপুর) প্রতিনিধি :