ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুর পপুলার-১ এ সাংবাদিক খুশবু রনির উপর হামলাঃ চিকিৎসকের সহকারীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

নাঈম ইসলামঃ

রংপুর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার-১ এ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। ২ আগস্ট (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কালের কণ্ঠ (ডিজিটাল) এর রংপুর প্রতিনিধি খুশবু রনি চিকিৎসাসেবা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে চিকিৎসকের সহকারীর হাতে হেনস্তার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে পপুলার-১ এর চিকিৎসক ডা. জিয়া হায়দার বসুনিয়ার চেম্বারে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। রোগীরা সময়মত সিরিয়াল পেলেও চিকিৎসকের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। এসব অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ডা. জিয়া হায়দার বসুনিয়ার এক সহকারী খুশবু রনির উপর তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি ক্ষান্ত হননি। উল্টো মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মেট্রো নিউজ পরিবার। মেট্রো নিউজের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “সাংবাদিক খুশবু রনির উপর হামলা ও হেনস্তার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। সাংবাদিকদের উপর এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার প্রতি প্রকাশ্য আঘাত।”

এছাড়া রংপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনও ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সাংবাদিক খুশবু রনি বলেন, “আমি দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। জনস্বার্থে প্রশ্ন করাই ছিল আমার অপরাধ। একজন সহকারী কীভাবে এমন আচরণ করার সাহস পায়? বিষয়টি নিয়ে আমি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

রোগীদের অভিযোগ, ডা. জিয়া হায়দার বসুনিয়ার চেম্বারে প্রতিদিনই এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এ ব্যাপারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার-১ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি রংপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

রংপুর পপুলার-১ এ সাংবাদিক খুশবু রনির উপর হামলাঃ চিকিৎসকের সহকারীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

আপডেট টাইম : ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :