ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুর টার্মিনালে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

নাঈম ইসলামঃ

রংপুর মহানগরীর ব্যস্ততম টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টার্মিনাল মোড় দিয়ে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক প্রবেশ করার সময় বিপরীত দিক থেকে আসা এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সাইকেল আরোহী সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি থামানো হলেও চালক দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ট্রাক চালককে আটক করার জন্য পুলিশ অভিযানে নেমেছে।

এদিকে হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় মানুষের ভিড় জমে যায়। স্থানীয়রা জানান, টার্মিনাল এলাকায় প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তারা ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও নিয়মিত পুলিশি টহলের দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

রংপুর টার্মিনালে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
মোঃ নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :