ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুরে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর

গোলাম রাব্বীঃ

রংপুরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতারকৃত পাঁচ জন আসামির প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশ জানায়, গত সপ্তাহে গংগাচড়া উপজেলার আলদাদপুর এলাকায় কটি হিন্দু পরিবারের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পরিবারটি চরম আতঙ্কে পড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা গংগাচড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে গংগাচড়া থানার ওসি বলেন, “এই হামলা পূর্বপরিকল্পিত। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার পেছনের মূল পরিকল্পনাকারী এবং মোটিভ উদঘাটনের চেষ্টা চলছে।”

উল্লেখ্য, হামলার ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। প্রশাসনের উদ্যোগে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

রংপুরে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :