ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ‘ফ্রিডার’-এর যাত্রা শুরু

মোঃ নাঈম ইসলাম:

সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মের আধিপত্য দীর্ঘদিনের। সেই আধিপত্যের বাইরে নিজেদের প্রযুক্তি, কনটেন্ট ও মতামত তুলে ধরার লক্ষ্য নিয়ে রংপুর থেকে যাত্রা শুরু করেছে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’।

উদ্যোক্তাদের ভাষ্য, ফ্রিডার শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়; বরং বাংলাদেশিদের জন্য নিজেদের গল্প, সংবাদ, মতামত ও সৃজনশীলতা তুলে ধরার একটি নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম।

‘নিজেদের কণ্ঠ, নিজেদের প্ল্যাটফর্ম’ স্লোগানকে সামনে রেখে তৈরি ফ্রিডারে রয়েছে বন্ধু সংযোগ, সংবাদ, ভয়েস চ্যানেলসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন সুবিধা। ব্যবহারকারীদের তথ্য ও ব্যক্তিগত নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।

ফ্রিডারের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে স্থানীয় কনটেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তৈরি হওয়া খবর, গল্প, সংস্কৃতি ও সৃজনশীল কনটেন্ট এখানে সহজেই জায়গা পাবে। ফলে জেলা-উপজেলা ও গ্রামের মানুষের নিজস্ব গল্পও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

তরুণ প্রজন্ম ও কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে প্ল্যাটফর্মটিতে আয়ের সুযোগও রাখা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, মাত্র এক হাজার ফলোয়ার থেকেই মনিটাইজেশনের সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া ফ্রিডার অ্যাম্বাসেডর প্রোগ্রামের মাধ্যমেও আয়ের সুযোগ রয়েছে বলে তারা জানিয়েছেন।

উদ্যোক্তাদের মতে, এর ফলে বেকার তরুণদের একটি অংশ ঘরে বসে কনটেন্ট তৈরি করে আয়ের সুযোগ পেতে পারেন। পাশাপাশি প্রযুক্তি, কনটেন্ট, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন সেবাকে ঘিরে নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হতে পারে।

ফ্রিডারের প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান বলেন, দেশীয় প্রযুক্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির উদ্যোগ অতীতেও নেওয়া হয়েছে। তবে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যবহারকারীর চাহিদা, নিরাপত্তা, কনটেন্ট ও প্রযুক্তিগত সক্ষমতাকে গুরুত্ব দিয়েই ফ্রিডার তৈরি করা হয়েছে। তাঁর দাবি, যাত্রার শুরুতেই দেশ-বিদেশের প্রায় ১০ হাজার ব্যবহারকারীর আগ্রহ পাওয়া গেছে।

তিনি বলেন, ফেসবুকের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা সহজ নয়। ব্যবহারকারীর আস্থা অর্জনের পাশাপাশি নিয়মিত প্রযুক্তি উন্নয়ন, শক্তিশালী নিরাপত্তা, মানসম্মত কনটেন্ট ও দ্রুত সেবা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। এ জন্য সরকারের সমন্বিত উদ্যোগ ও আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।

ফ্রিডারের হেড অব সাপোর্ট রেজাউল করিম জানান, ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট ও ডেটা আদান-প্রদানের পাশাপাশি অশ্লীল ও হয়রানিমূলক পোস্ট থেকে ব্যবহারকারীদের সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

ফ্রিডারের মার্কেটিং প্রধান বাদশা আলম বলেন, মানুষের কাছে প্ল্যাটফর্মটির কার্যক্রম পৌঁছে দিতে শুরুতে কিছুটা সময় লাগছে। তবে যারা একবার ফ্রিডারের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের অনেকের ধারণাই পরিবর্তন হচ্ছে। তাঁর দাবি, ১৫০ টাকায় প্রোফাইল তৈরি, ৩০০ টাকায় পেজ ভেরিফিকেশন, স্বল্প খরচে পোস্ট প্রমোশন ও বিজ্ঞাপনের সুবিধা এবং এক হাজার ফলোয়ারে পেজ মনিটাইজেশনের সুযোগ রয়েছে।

রংপুর নগরীর ধাপ এলাকায় ফ্রিডারের কার্যালয়ে বিভিন্ন পদে ১৬ জন কর্মরত রয়েছেন। কনটেন্ট মডারেটর ইশরাত জাহান ইশা জানান, চলতি বছরের ১৫ মে প্ল্যাটফর্মটির যাত্রার শুরুতে তিনি কিছুটা অনিশ্চয়তায় ছিলেন। তবে বর্তমানে প্রতিদিন পেজের ফলোয়ার ও ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। এতে তাঁর কাজের পরিধি বাড়ার পাশাপাশি আয়ের পথও তৈরি হয়েছে বলে জানান তিনি।

রংপুরের মাটি থেকে জন্ম নেওয়া ‘ফ্রিডার’ এখন দেশীয় প্রযুক্তি দিয়ে বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে প্রতিযোগিতার একটি উচ্চাভিলাষী উদ্যোগ। তবে দীর্ঘমেয়াদে এটি কতটা সফল হবে, তা নির্ভর করবে ব্যবহারকারীর আস্থা, প্রযুক্তিগত সক্ষমতা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারিভাবে মেলা শেষ হলেও আগামী শুক্রবার পর্যন্ত চলবে ফরিদপুর বৃক্ষ মেলা

error: Content is protected !!

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ‘ফ্রিডার’-এর যাত্রা শুরু

আপডেট টাইম : এক ঘন্টা আগে
মোঃ নাঈম ইসলাম, রংপুর (সদর) উপজেলা প্রতিনিধি :