ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুরে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি দোকান মালিকের

নাঈম ইসলামঃ

রংপুর মহানগরীর নুরপুরে স্টেশন রোড সংলগ্ন পানামা মোড়ে ‘মেসার্স রানা স্টিল ফার্নিচার’ নামক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকানের প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক।

শুক্রবার (৮ আগষ্ট) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানের মালিক মোঃ রানা ডিআরবিকে জানান, “আমার দোকানে নতুন তৈরি করা অনেক স্টিলের র‍্যাক, আলমারি, শোকেস, খাটসহ বিক্রির জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ফার্নিচার ছিল। মুহূর্তের মধ্যে আগুন লেগেছে, তাই বেশি আসবাবপত্র সরানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আমার প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুরের উর্ধতন কর্মকর্তা জানান, খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দোকানটিতে স্টিলের ফার্নিচারের পাশাপাশি ফোম, রেক্সিন ও কাঠের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন আশেপাশের দোকানে ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন। লেগেছে বলে তিনি মনে করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

রংপুরে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি দোকান মালিকের

আপডেট টাইম : ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা প্রতিনিধি :