ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুরে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রংপুর মহানগরে ইসলামী ছাত্রশিবিরের পরিচালিত হেল্প ডেস্কে হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

–

শনিবার (৩১ মে) সকালে রংপুর চিড়িয়াখানার পাশের হনুমানতলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীদের সহায়তায় একটি বিনামূল্য হেল্প ডেস্ক চালু করেছিল ছাত্রশিবির। তবে হনুমানতলার স্থানীয় ১৫-২০ জন ব্যবসায়ী হঠাৎ করেই সেখানে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

–

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামী ছাত্রশিবির পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, মানিব্যাগসহ অন্যান্য সরঞ্জাম নিরাপদে রাখার জন্য হেল্প ডেস্ক স্থাপন করেছিল। অপরদিকে, কিছু ব্যবসায়ীও একই এলাকায় বাণিজ্যিকভাবে হেল্প ডেস্ক চালু করেছিলেন। তবে ছাত্রশিবিরের বিনামূল্য সেবা থাকায় শিক্ষার্থীরা বাণিজ্যিক ডেস্কগুলো এড়িয়ে চলছিল। এ থেকেই ক্ষুব্ধ হয়ে হামলা চালায় স্থানীয় ব্যবসায়ীরা।

–

রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান বলেন, আমাদের হেল্প ডেস্ক ছিল একেবারেই স্বেচ্ছাসেবাভিত্তিক। সেখানে ছাত্রছাত্রীদের সুবিধা নিশ্চিতে আমরা কাজ করছিলাম। কিন্তু ব্যবসায়িক লাভে ক্ষতিগ্রস্ত হয়ে স্থানীয় কিছু ব্যবসায়ী আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

–

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

রংপুরে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা, আটক ১

আপডেট টাইম : ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক :