ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুরে কিডনি-ক্যান্সার-হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরি হবেঃ উপদেষ্টা নুরজাহান বেগম

নাঈম ইসলামঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডের থেকে রোগির সংখ্যা বেশি হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তারা। তাই সরকার আলাদা করে কিডনি, ক্যান্সার ও হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে এটার জন্য বাজেট পাস হয়ে গেছে। আমরা করতে না পারলেও যে সরকার আগামীতে আসবে তারা করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রংপুর মেডিকেলের সিন্ডিকেট প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, কোভিটে অনেক ডাক্তার নার্স ও টেকনোলজিস্টসহ স্বাস্থ্যের সঙ্গে জড়িত অনেকে মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা আছে। কেননা তাদের অবদান ভোলার মতো না। তারপরও যারা সিন্ডিকেটসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সেই সব ডাক্তার নার্স টেকনোলজিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই যে আন্দোলন হলো, আন্দোলেন অনেকের হাত চলে গেছে, কারো পা চলে গেছে, আবার কারো চোখ চলে গেছে। যারা সিন্ডিকেট করে তারা এগুলো দেখে নাই। তাদের মধ্যে কি কোনো পরিবর্তন হবে না। কাজেই আমার আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে দেশের পরিবর্তন হবে কেমন করে। প্রত্যেককে ভাবতে হবে, আমি কি করছি।

রংপুর শিশু হাসপাতাল চালু প্রসঙ্গে তিনি বলেন, শিশু হাসপাতাল আমি দেখে যাবো, এটা চালু না করার কিছু নেই। হাসপাতাল করতে হলে তার জনবল লাগে, যন্ত্রপাতি লাগে, এগুলো আগের সরকার কোনো পরিকল্পনা করে নাই। এটা আমাদের মাথায় আছে।

এসময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সিভিল সার্জন ডা. শাহিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তার আগে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিকেলে নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলে নতুন প্রস্তাবিত হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

রংপুরে কিডনি-ক্যান্সার-হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরি হবেঃ উপদেষ্টা নুরজাহান বেগম

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা প্রতিনিধি :