ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুরে কমফোর্ট হসপিটালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লাইসেন্স না থাকায় অপারেশন থিয়েটার সিলগালা, এক লাখ টাকা জরিমানা

মোঃ নাঈম ইসলামঃ

রংপুর মেডিকেল মোড় এলাকায় অবস্থিত কমফোর্ট হসপিটালে আজ (বৃহস্পতিবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মেলে। এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, হাসপাতালে কোনো বৈধ লাইসেন্স নেই, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠানটি চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। তাছাড়া, অপারেশন থিয়েটারের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায় যা রোগীর জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

অভিযানে আরও জানা যায়, হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। জরুরি সরঞ্জাম, সঠিক জীবাণুমুক্তকরণ ব্যবস্থা এবং চিকিৎসক-নার্সদের উপস্থিতিতেও অনিয়ম ধরা পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন- রোগীদের জীবনের সঙ্গে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না। বৈধ কাগজপত্র ছাড়া হাসপাতাল চালানো এবং অপারেশন থিয়েটার ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

অভিযানকালে রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সাধারণ মানুষ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের অভিযানে স্বাস্থ্যসেবার মান বজায় থাকবে এবং ভুয়া ও অননুমোদিত হাসপাতালগুলো বন্ধ হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

রংপুরে কমফোর্ট হসপিটালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
মোঃ নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :