ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুরে আধুনিক হাসপাতাল নির্মাণ শিগগিরইঃ -চীনা রাষ্ট্রদূত

নাঈম ইসলামঃ

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, শিগগিরই রংপুরে চীন সরকারের অর্থায়নে একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতালের নির্মাণকাজ শুরু হবে।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার ঢাকা সেন্টার।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি রোগীদের চীনের হাসপাতালে চিকিৎসা দেয়ার পাশাপাশি চীন স্বাস্থ্যখাতে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে। সামনের দিনগুলোতে এ সহযোগিতা আরও বাড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এআই ও রোবোটিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশেই স্বাস্থ্যসেবার যন্ত্রপাতি তৈরিতে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

তিনি আরও জানান, বাংলাদেশের স্বাস্থ্যসেবার আধুনিকায়নে চীন এরইমধ্যে নানাভাবে সহায়তা করছে।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে চীনের ১০টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল অংশ নেয়। রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা দিতে অনসাইট ও অনলাইন কনসাল্টেশন, ভিসা ইনভাইটেশন ও প্রসেসিং, অনুবাদ সেবা এবং বিমানবন্দরে পিকআপ সুবিধাসহ বিভিন্ন সেবার তথ্য তুলে ধরা হয়।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, এই প্রদর্শনী কেবল একটি স্বাস্থ্য মেলা নয়, বরং বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল ‘চায়নিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’, ‘চায়না–বাংলাদেশ পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এবং ‘আমরা নারী’।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

রংপুরে আধুনিক হাসপাতাল নির্মাণ শিগগিরইঃ -চীনা রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা প্রতিনিধি :