ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রংপুরের তাজহাট রেলগেট এলাকায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মোঃ নাঈম ইসলাম:

রংপুর-ঢাকা মহাসড়কের তাজহাট রেলগেট এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শালী-দুলাভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তাননিম আক্তার পান্না ও তার দুলাভাই আসাদুল ইসলাম। তারা মোটরসাইকেলযোগে নগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে স্থানীয়রা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

হাসপাতালে গিয়ে নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনরা জানান, পান্না আর আসাদুলকে সকালে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হতে দেখেছেন। বিকেলেই তারা আর নেই—এটা বিশ্বাস করতে পারছেন না।

স্থানীয়দের অভিযোগ, রংপুর-ঢাকা মহাসড়কের এ অংশে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির কাভার্ড ভ্যান ও ট্রাকের লাগাম টেনে ধরার দাবি জানান তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

রংপুরের তাজহাট রেলগেট এলাকায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
মোঃ নাঈম ইসলাম, রংপুর (সদর) প্রতিনিধি :