ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যোগদানের মাত্র চার দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

অপি মুন্সীঃ

‎মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ মার্চ তিনি শিবচর থানায় দায়িত্ব গ্রহণ করেন। শনিবার (২৮ মার্চ) তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

‎রোববার (২৯ মার্চ) সকাল থেকে তাঁর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে শিবচর থানায় উপপরিদর্শক (এসআই) ও পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি গত মঙ্গলবার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে যোগদানের মাত্র চার দিনের মাথায় তাঁকে হঠাৎ প্রত্যাহার করায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

‎এ বিষয়ে জানতে চাইলে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন কাদের বলেন, “ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রশাসনিক বদলি। এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

যোগদানের মাত্র চার দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :