ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যেখানেই থাকি পাবনাবাসীকে মনে থাকবেঃ -বিশ্বাস রাসেল হোসেন

পাবনার বিদায়ী জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, ইছামতি নদী খনন ও দখলমুক্ত করতে সবসময় আন্তরিকভাবে চেষ্টা করেছি। কাজ এখনও চলমান। বড় বাজেট এসেছে। আশা করি ইছামতি চালু হবে। কাজিরহাটে সেতু অথবা টানেল নির্মানের প্রস্তাবনা দেয়া হয়েছে। মেডিকেল কলেজ আছে, হাসপাতাল নেই। এ বিষয়টিও কর্তৃপক্ষে জানিয়েছি। চেষ্টা করেছি পাবনাবাসীর জন্য কিছু করার। যেখানেই থাকি পাবনাবাসীকে মনে থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ।

রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বদলীজনিত বিদায় উপলক্ষ্যে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মির্জা আজাদ, সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, যুগ্ম সম্পাদক সরোয়ার উল্লাস, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা রিপোর্টার্স ইউনিটিরি সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, সাংবাদিক ড. নরেশ মধু, আব্দুল হামিদ খান প্রমুখ।
 সভাটি সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।

বক্তারা বলেন, বিশ্বাস রাসেল হোসেন দক্ষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক বান্ধব ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি নিজ দপ্তরের কোনো দুর্নাম হতে দেননি। তিনি যে কাজগুলো করেছেন সততা ও নিষ্ঠার সাথে করার চেষ্টা করেছন। করোনাকালে তার ভূমিকা ছিল আশাব্যঞ্জক। তিনি কথা কম বলতেন। তিনি যেখানেই যাবেন পাবনাবাসীর আতিথেয়তা মনে রাখবেন। তিনি নিজ কর্মগুণে আরো উচ্চ পদে আসীন হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশ্বাস রাসেল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আজ যে সম্মান আপনারা আমাকে দিলেন তা সারাজীবন মনে থাকবে। এই প্রাপ্তিটা আজীবন হৃদয়ে গেঁথে থাকবে। আমার ২ বছর ১ মাস কাজ করার সুযোগ হয়েছে। আমি মন থেকে বিশ্বাস করি সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করছেন। তারা সমস্যা সম্ভাবনা তুলে ধরেন বলেই আমাদের কাজ করা সহজ হয়। আপনারা সাংবাদিকরা আমাকে যেভাবে সহযোগিতা করেছন তার চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেক তথ্য পেতাম আপনদের মাধ্যমে। রাত ২টায়ও ফোন পেয়েছি। রাষ্ট্রপতির স্মৃতি বিজরিত প্রেসক্লাবে আমাকে বিদায় সংবর্ধনা দেয়ায় আমি গর্বিত। এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

error: Content is protected !!

যেখানেই থাকি পাবনাবাসীকে মনে থাকবেঃ -বিশ্বাস রাসেল হোসেন

আপডেট টাইম : ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :