ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যুক্তরাজ্যে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

আনসার আহমেদ উল্লাহঃ

প্রেস বিজ্ঞপ্তি: গত ২৬ জুন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের উদ্যেগে লন্ডনে শহীদ জননী জাহানারা ইমামের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

–

লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ।

–

অনুষ্ঠানের শুরুতে জাহানারা ইমামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে,এক মিনিট নীরবতা পালন করা হয়।

–

জাহানারা ইমামের গণ আদালত গঠন ও আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মূসা হাসান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য গঠনে জাহানারা ইমাম কিভাবে তরুণদের যুক্ত করেছিলেন সেই প্রেক্ষিত নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমদ উল্লাহ। এ ছাড়াও শহীদ জননীর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান , কবি শামীম আজাদ ও চলচ্চিত্র নির্মাতা লিসা গাজী।

–

জাহানারা ইমামের ৭১ এর দিনগুলি বই থেকে পাঠ করেন বাচিক শিল্পী মুনিরা পারভীন, শেষ চিঠি পাঠ করেন নজরুল ইসলাম অকিব।

–

অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিল শহীদ জননীকে নিয়ে বিলেতের কবিদের স্বরচিত মৌলিক কবিতা আবৃত্তি। এ পর্বে অংশ নেন কবি শামীম আজাদ, হরমুজ আলী, কবি হামিদ মোহাম্মদ, কবি শাহাব আহমেদ বাচ্চু, কবি মাসুক ইবনে আনিস, কবি মাহফুজা তালুকদার, কবি মুজিবুল হক মনি ও কবি ধনঞ্জয় পাল। কবি শামীম আহমেদ ও কবি আতাউর রহমান মিলাদের লেখা কবিতা আবৃত্তি করেন উর্মি মাজহার, কবি দিলু নাসেরের কবিতা আবৃত্তি করেন নিলুফা হাসান ও কবি জুয়েল রাজের কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভীন।

–

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা সাংবাদিক মাতিয়ার চৌধুরী, সংগঠনের যুক্তরাজ্য কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সহ সভাপতি জামাল খান, ও নাজমা হোসেন, সত্যব্রত দাশ স্বপন, মাহমুদ হাসান মিঠু, লিপি ফেরদৌসী, কবি আজিজুল আম্বিয়া প্রমুখ।

–

বক্তব্যে বার বার যে কথাটি উচ্চারিত হয়েছে তা হলো, শ্রদ্ধেয় জাহানারা ইমাম যে উদ্দেশ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেছিলেন এবং দেশবাসীর উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথ পালন করতে হবে। একাত্তরের ঘাতকদের বিচার সম্পন্ন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের শ্লোগান ‘জয় বাংলা’ অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

–

অনুষ্ঠান শেষে উদিচী সত্যেন সেন স্কুলের শিল্পী নুরুল ইসলাম ও অসীমা দের নেতৃত্বে সমবেত কন্ঠে পরিবেশন হয় ‘মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যুক্তরাজ্যে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :