ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যুক্তরাজ্যে আয়ুব আলী মাস্টারের স্মরণে প্ল্যাক উন্মোচন

আনসার আহমেদ উল্লাহঃ

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস সম্প্রতি এলাকার অন্যতম পথপ্রদর্শক, পথিকৃৎ বাঙালি অভিবাসী আয়ুব আলী মাস্টারের সম্মানে একটি স্মরণীয় প্ল্যাক উন্মোচন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। উন্মোচন অনুষ্ঠানটি ২ নভেম্বর, ক্রিশ্চিয়ান স্ট্রিটে ড্রেউয়েট হাউসের সামনে অনুষ্ঠিত হয়, যেখানে তিনি ১৯৪০-এর দশকে ইন্ডিয়ান সিমেনস ওয়েলফেয়ার লিগ প্রতিষ্ঠা করেছিলেন।

অনুষ্ঠানটি টাওয়ার হ্যামলেটস কনজারভেশন অফিসার আন্না জুকেল্লির উদ্বোধনী বক্তব্য দিয়ে শুরু হয়, এরপর বক্তব্য রাখেন স্বাধিনতা ট্রাস্টের সভাপতি জুলি বেগম। আয়ুব আলীর নাতনি পারুল হুসেন পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন এবং আনন্দের সঙ্গে জানান যে, অবশেষে তাদের তার নানার কৃতিত্ব স্বীকৃত পাচ্ছে ।

প্রধান অতিথি, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাংস্কৃতিক বিষয়ের লিড মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন , প্ল্যাক উন্মোচন করেন এবং প্রথম প্রজন্মের বাঙালি অভিবাসীদের স্মরণ করার গুরুত্বের ওপর জোর দেন, যাদের প্রচেষ্টার কারণে আজকের যুক্তরাজ্যের বাঙালি সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছে।

আয়ুব আলী মাস্টার ১৯১৯ সালে তাঁর ভাই শামসুল হকসহ যুক্তরাজ্যে আগমন করেন, এবং টিলবেরি ডকসে পৌঁছান। তিনি ১৩ স্যান্ডি’স রো তে বসবাস শুরু করেন, যেখানে তিনি অন্যান্য নাবিকদের খাবার, আশ্রয় এবং প্রশাসনিক সহায়তা প্রদান করতেন, যেমন নিবন্ধন, চিঠি লেখার সহায়তা এবং দেশে পাঠানোর রেমিটেন্স। ‘মাস্টার’ নামে পরিচিত ছিলেন তার শিক্ষাগত যোগ্যতা এবং বাচনভঙ্গীর জন্য। পরে তিনি অরিয়েন্ট ট্রাভেলস নামে একটি ট্রাভেল এজেন্সি স্থাপন করেন, যা পরে ৯৬ ব্রিক লেনে স্থানান্তরিত হয়।

আয়ুব আলী মাস্টার ১৯৮০ সালে বাংলাদেশে প্রয়াত হন, এবং চিরশায়িত আছেন তার নিজ গ্রাম আসল, জগন্নাথপুর, সিলেটে। এই প্ল্যাকটি এমন এক ব্যক্তির স্মরণে স্থাপন করা হয়েছে, যিনি যুক্তরাজ্যের সমৃদ্ধ বাঙালি সম্প্রদায়ের ভিত্তি স্থাপন করেছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যুক্তরাজ্যে আয়ুব আলী মাস্টারের স্মরণে প্ল্যাক উন্মোচন

আপডেট টাইম : ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :