ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যারা বঙ্গবন্ধু ও ৭ই মার্চকে স্বীকার করে না, তারা পাকিস্তানীদের প্রতিনিধি -এসএম কামাল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল মুক্তির দিক নির্দেশনা। যারা বঙ্গবন্ধু ও ৭ই মার্চকে স্বীকার করে না, তারা স্বাধীনতাকে স্বীকার করে না। তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়। তারা পাকিস্তানীদের প্রতিনিধি।

মঙ্গলবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম কামাল বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে যারা কটুক্তি করবে তারা রাস্তায় বের হতে পারবে না। আওয়ামী লীগের ওইসব ছেলের দরকার নেই, যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করে না। ওইসব নেতাকর্মীদের আওয়ামী লীগের দরকার, যারা মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সততার সাথে কাজ করলে সাধারণ জনগণ কখনও আওয়ামীলীগের বিপক্ষে যাবে না।

আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান বক্তারা বক্তব্য দেন পাবনা সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

এমপি প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু করেছেন তা সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের। সাধারণ মানুষকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে হবে। স্বাধীনতার বিরোধীরা বর্তমান সরকারকে বির্তকিত করার নানা ষড়যন্ত্র করছে। সকলেই সজাগ থেকে এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করার মাধ্যমে সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় কাউন্সিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

যারা বঙ্গবন্ধু ও ৭ই মার্চকে স্বীকার করে না, তারা পাকিস্তানীদের প্রতিনিধি -এসএম কামাল

আপডেট টাইম : ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :