ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

সাজেদুর রহমানঃ

বাংলাদেশ জাতীয় সংসদ ৮৫, যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। এর আগে বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি কে প্রাথমিক ভাবে মনোনয়ন দিয়েছিলেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চুড়ান্ত মনোনয়ন ঘোষনায় তৃপ্তির পরিবর্তে লিটন কে মনোনয়ন দেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় নুরুজ্জামান লিটনকে। লিটন দীর্ঘদিন ধরে শার্শায় বিএনপির সাংগঠনিক কর্মকা-ে সক্রিয় ছিল। রাজনৈতিক দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। সামাজিক ও মানবিক কর্মকা-েও তার ভূমিকা এলাকায় আলোচিত।

মনোনয়ন পাওয়ায় প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, দল থেকে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একাধিক প্রার্থীর নাম ঘোষণা হতে পারে এটি আগেই জানানো হয়েছিল। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে এ আসনে আমাকে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।

মনোনয়ন পরিবর্তনের খবরে তৃপ্তির সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিলেও নুরুজ্জামান লিটনের অনুসারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এর আগে প্রাথমিকভাবে এ আসনে মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। গত দেড় মাস ধরে তিনি এলাকায় সক্রিয় প্রচার-প্রচারণাও চালান। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

এ আসনে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :