ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোর স্টাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে আইনজীবী সহকারীসহ তিন জনের বিরুদ্ধে মামলা

আইনজীবীর চেম্বারে নিয়ে মারপিট ও ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে এক আইনজীবী সহকারীসহ তিন জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ঝিকরগাছার শরিফপুর গ্রামের সালমান ফেরদৌস শ্রাবণ রনি বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া ওসি কোতোয়ালিকে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, অ্যাড. মোজাফফর উদ্দিন মোহনের সহকারী পারভেজ, শার্শার নাভারন রেলবাজার এলাকার ভাড়াটিয়া আল মামুনের স্ত্রী চম্পা খাতুন ও তার মেয়ে মারিয়া আফরিন চামেলী।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি সালমান পারিবারিকভাবে চামেলীকে বিয়ে করেন। সংসার জীবনে পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ৬ জুন আদালতে যৌতুক নিরোধ আইনে স্বামীর বিরুদ্ধে  মামলা করেন চামেলী। সালমান আদালত থেকে জামিন নিয়ে চামেলীর সাথে সংসার করার শর্তে মীমাংসা করে নেন। গত ৮ মে চামেলী তার মামলা আদালত থেকে প্রত্যাহার করে নেন। এদিন চামেলীর উকিলের চেম্বারে গেলে চামেলী ও তার মা তাকে তিনটি অলিখিত স্টাম্পে স্বাক্ষর করতে বলে।
ফাঁকা স্টাম্পে সালমান স্বাক্ষর করতে রাজি না হওয়ায় চামেলী ও তার মা তাকে মারপিট এবং অপর আসামি পারভেজ ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করে নেয়। আসামিরা পরবর্তীতে তার স্বাক্ষরিত ফাঁকা স্টাম্পে কোন অঙ্গীকার পত্র করে তাকে বিপদে ফেলতে পারে বলে ধারণা করে। গত ১২ মে সালমান আসামি পারভেজের কাছে তার স্বাক্ষরিত স্টাম্প ফেরত চাইলে তিনি দিতে অস্বীকার করে। অবশেষে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

যশোর স্টাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে আইনজীবী সহকারীসহ তিন জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :