ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোর নগর বিএনপির আয়োজনে বৈশাখী ফুটবল উৎসব ১৪৩২

মোঃ নূর-ই-আলম (কাজী নূর)

যশোর নগর বিএনপির আয়োজনে ১৫ বছর পর বৈশাখী ফুটবল উৎসব- ১৪৩২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রথম সেমিফাইনাল খেলা রবিবার (৪ মে) বিকেল ৪টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে বৈশাখী ফুটবল উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার যশোর নগর বিএনপি সংবাদ সম্মেলন করে।

.

প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ বলেন, গত ২৫ এপ্রিল (শুক্রবার) যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ মাঠে বৈশাখী ফুটবল উৎসবের যাত্রা শুরু হয়। বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল উৎসবের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর নগরের ৯টি ওয়ার্ড নিয়ে ইতোমেধ্য ১ম পর্বের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে ৪ দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।

.

শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ৩ নম্বর বনাম ৬ নম্বর ওয়ার্ড। আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ১ নম্বর বনাম ৯ নম্বর ওয়ার্ড। দুই সেমিফাইনাল বিজয়ী দল নিয়ে আগামী ১০ তারিখ (শনিবার) শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলায় উভয় দলের হয়ে তিনজন বহিরাগত অথবা বিদেশী খেলোয়াড় অংশ নিতে পারবে। চ্যাম্পিয়ন দলকে নগদ পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি এবং রানার আপ দলকে নগদ পঁচিশ হাজার টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে। অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়, সেরা সু-শৃঙ্খল দলকে প্রাইজ মানি প্রদান করা হবে। একই সাথে যশোরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও সংগঠকদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

.

নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা ক্রীড়াঙ্গনকে জিম্মি করে রেখেছিল। আমাদের এই আয়োজনের মাধ্যমে ফুটবল খেলাকে নিয়ে থেমে থাকা স্বপ্ন নতুন করে জাগ্রত হবে। দীর্ঘ ১৫ বছর পর যশোরের মানুষ ফুটবলকে নতুন ভাবে পেতে শুরু করেছেন।
.

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ- সভাপতি শামীম হোসেন বাদল, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

যশোর নগর বিএনপির আয়োজনে বৈশাখী ফুটবল উৎসব ১৪৩২

আপডেট টাইম : ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :