ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে আজ

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি

বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ, ক্ষমা প্রার্থনা ও মঙ্গল কামনা করে আমিন আমিন ধ্বনি এবং আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ৩ দিনব্যাপী যশোরের আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। রোববার (১ ডিসেম্বর) যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টায় আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম শরিক হন।

যশোর জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সকল স্তরের মানুষ এই মোনাজাতে অংশ নেন। তাবলীগ জামায়াতের দিল্লী নিজাম উদ্দীন মারকাজ মসজিদের আমির হযরত মাওলানা সাদ- এর অনুসারীদের আয়োজনে গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যমে এ ইজতেমা শুরু হয়।

ইজতিমার আয়োজক কমিটির প্রধান এস এম ইয়ামিনুর রহমান জানান, এবারের ইজতেমায় যশোরের আটটি উপজেলার ৫০ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। যশোরের আশপাশের জেলা থেকেও অনেক মুসল্লি অংশ এসেছেন। দ্বীনের খেদমতের অংশ হিসেবে প্রায় একশ’ মুসল্লি ইজতেমা মাঠে স্বেচ্ছাশ্রম দিয়েছেন।

মাঠের মধ্যে কেউ প্যান্ডেল তৈরি, কেউবা খিত্তা, আবার কেউ বৈদ্যুতিক লাইন স্থাপন করেছেন। অনেকে নলকূপ বসানো, টয়লেট স্থাপনে সহায়তা করেছেন। সুষ্ঠ ও নিরাপদ পরিবেশে যশোরের ইজতেমা শেষ করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের সর্বস্তরের কর্মকর্তা, ব্যক্তি ও সাধারণ মানুষকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

error: Content is protected !!

যশোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে আজ

আপডেট টাইম : ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :