ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের বিনিময় সভা অনুষ্ঠিত

যশোর পুলিশের সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম বলেছেন, ‘আমরা কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছি না। সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে আমরা সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এখানে দল বা ব্যক্তি বিবেচিত হচ্ছে না।’
রোববার সকালে পুলিশ সুপার যশোরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি প্রলয় কুমার জোয়ারদার পুলিশের অবস্থান তুলে ধরে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকাসক্ত, মাদকের গডফাদার ও আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এ অভিযান কোনো জনপ্রতিনিধি বা কোনো শ্রেণী- পেশার মানুষের বিরুদ্ধে নয়।’
এসপি আরো বলেন, চলতি মাসে যশোরে ৫ দিনের ব্যবধানে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া দখল, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র কেনাবেচা নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের গত ৪৩ দিনে যশোরে ১২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজীর ঘটনাও।
এসপি প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে কোনো চিহ্নিত সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে আমাদের দেবেন। আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা আইনানুগভাবে, সততা ও সাহসিকতার সঙ্গে পালন করব। অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করব। তার অন্য কোনো পরিচয় থাকুক, সেটা আমাদের কাছে বিবেচ্য নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

যশোরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :