ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোরে শিক্ষার্থী অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

যশোরের কেশবপুরে মাদরাসা ছাত্রীকে অপহরণের দায়ে মতিয়ার রহমান মতিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার অর্থ অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেয়া হয়েছে।

.

বুধবার (২৩ এপ্রিল) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। আসামি মতিয়ার রহমান মতি কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা। ভিকটিম একই এলাকার বাসিন্দা জামসেদ আলীর মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

.

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান মতি দীর্ঘদিন ধরে ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। মেয়েটি রাজি না হওয়ায় নিয়মিত উত্যক্ত করতেন। ২০২০ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় নতুন পুত্রবধূকে দেখতে বাড়ি থেকে বের হওয়ার পথে স্থানীয় আহাদের দোকান সংলগ্ন এলাকা থেকে মতি ও তার সহযোগীরা তাকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।

.

এরপর ৯ জানুয়ারি ভিকটিমের মা আকলিমা খাতুন কেশবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ যশোর সদর উপজেলার শেখহাটি এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্ত মতিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

.

তদন্ত শেষে ২০২০ সালের ২৮ জানুয়ারি কেশবপুর থানা পুলিশ মতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি করেছেন আদালত।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ভূরুঙ্গামারীতে সুপারি বস্তায় লুকানো গাঁজা উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী আটক

error: Content is protected !!

যশোরে শিক্ষার্থী অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :