ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোরে যাত্রা শুরু হতে হচ্ছে হার্ট ফাউন্ডেশনের

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

যশোরে অতি দ্রুত সময়ের মধ্যে হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই ফাউন্ডেশন চালু হলে যশোরসহ পার্শ্ববর্তী ছয়টি জেলার মানুষ সহজেই হৃদরোগের উন্নত চিকিৎসা সেবা পাবেন। বর্তমানে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘যশোর হার্ট ফাউন্ডেশন স্থাপনকল্পে’ এক মতবিনিময় সভায় বিভিন্ন অংশীজনরা এসব কথা বলেন।

তারা জানান, হৃদরোগের চিকিৎসার জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিং পরানোর মতো জরুরি চিকিৎসা মাত্র ৯০ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয়। কিন্তু যশোর এবং এর আশেপাশের জেলাগুলোতে হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য খুলনা ছাড়া আর কোনো হাসপাতাল নেই। যশোর থেকে খুলনা যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে, যার ফলে অনেক রোগী পথেই মারা যান। যশোর হার্ট ফাউন্ডেশন স্থাপিত হলে এই অঞ্চলের প্রায় ছয়টি জেলার মানুষের চিকিৎসা সহজ হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হচ্ছে। বন্দোবস্ত সম্পন্ন হলেই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে। তখন হৃদরোগের চিকিৎসার জন্য আর খুলনা বা ঢাকা যেতে হবে না, যার ফলে সাধারণ মানুষের কষ্ট অনেকাংশে কমে যাবে।

যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রুহুল আমিন, যশোরের পৌর প্রশাসক রফিকুল হাসান, রেলওয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক শামসুজ্জামান, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াত, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যশোরে যাত্রা শুরু হতে হচ্ছে হার্ট ফাউন্ডেশনের

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
মোঃ নূর ই আলম (কাজী নূর) :