ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে ভালো কাজে পুরস্কৃত হলেন পুলিশ সদস্য সোহেল রানা

কাজী নূরঃ

ভুয়া চিকিৎসক সিন্ডিকেট সদস্য আব্দুর রহিম রাকিবকে আটক করায় চিকিৎসক, সেবাগ্রহীতা ও যশোরের সাধারণ মানুষের প্রশংসার জোয়ারে ভাসছিলেন পুলিশ কনস্টেবল সোহেল রানা। এরই মধ্যে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে পুরস্কৃত করেছে যশোর জেলা পুলিশ।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ডিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্য সোহেল রানার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

এ সময় উপস্থিত ছিলেন—
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ),
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার (ক্রাইম অ্যান্ড অপস),
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রুহুল আমিন,
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ আহসান হাবীব,
অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মোঃ রাজিবুল ইসলাম
সহ জেলা পুলিশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জানতে চাইলে কনস্টেবল সোহেল রানা বলেন,
“সঙ্ঘবদ্ধ একটি চক্র মেডিকেল অ্যাপ্রোন পরে চিকিৎসক সেজে হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে—এমন একাধিক অভিযোগ আমার কাছে আসতে থাকে। কয়েক মাস চেষ্টার ফলে এ সিন্ডিকেটের একজন সদস্যকে হাতেনাতে ধরতে সক্ষম হই।”

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে তিনি বলেন,
“আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। তবে এ স্বীকৃতি আমাকে অনুপ্রেরণা যোগাবে।”

যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন,
“সোহেল রানার এই তৎপরতা পুলিশের পেশাদারিত্বের অনন্য এক উদাহরণ। এমন সাহসিকতা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

প্রসঙ্গত, গত সোমবার (৭ জুলাই) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক সিন্ডিকেটের সদস্য পটুয়াখালীর বাউফলের বাসিন্দা, বর্তমানে যশোর শংকরপুর ইসাহাক সড়কের ভাড়াটিয়া মজিবর রহমানের ছেলে আব্দুর রহিম রাকিবকে হাতেনাতে আটক করেন পুলিশ সদস্য সোহেল রানা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

যশোরে ভালো কাজে পুরস্কৃত হলেন পুলিশ সদস্য সোহেল রানা

আপডেট টাইম : ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :