ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে ‘বৈষম্যবিরোধী সাংস্কৃতিক পরিষদ’ গঠন

যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোরের ২৯টি শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ৬০ জনের উপস্থিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলে রাব্বি মোপাসা। সভা পরিচালনা করেন কবি কাসেদুজ্জামান সেলিম ও কবি গাজী শহিদুল ইসলাম।
বৈষম্যবিরোধী সাংস্কৃতিক পরিষদ গঠনের লক্ষ্যে উপস্থিত সকলের উন্মুক্ত মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে ‘বৈষম্যবিরোধী সাংস্কৃতিক পরিষদ’ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হলেন ফজলে রাব্বি মোপাসা, সদস্য সচিব তরিকুল ইসলাম।
এছাড়া যুগ্ম আহ্বায়করা হলেন, আমিনুল ইসলাম শাহীন, সেলিম রেজা সেলিম, গোলাম মোস্তফা মুন্না, গাজী শহিদুল ইসলাম, রুমানা খান চৌধুরী, জোবায়ের হুসাইন, সোহানুর রহমান, আহসান খান রুবেল ও প্রদীপ কুমার চক্রবর্তী।
উপস্থিত সকলের সম্মতিতে রোববার (২৫ আগস্ট) সকাল হতে বন্যার্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহে শহরের সার্কিট হাউজ মোড়ে (রোটারি প্যাসেঞ্জার শেড) বুখ তৈরি করা হবে। গঠিত তহবিলে তাৎক্ষণিক উপস্থিত সদস্যরা অনুদান প্রদান করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

যশোরে ‘বৈষম্যবিরোধী সাংস্কৃতিক পরিষদ’ গঠন

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :