ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক জাতি গঠনের কারিগর। আর সেই মহান কারিগর আজ বেতন বৈষম্যের শিকার। এখনো অনেক শিক্ষককে মাসে মাত্র ১২ হাজার টাকা বেতন নিয়ে জীবিকা নির্বাহ করতে হয়। যা বর্তমান দ্রব্যমূল্যর বাজারে অতি সামান্য। তাই রাষ্ট্রের প্রতি আহবান দ্রুত সময়ের মধ্যে সকল প্রকার বৈষম্য দূর করে শিক্ষকদের প্রতি সুদৃষ্টি দেয়া। কারন একজন শিক্ষক যখন ভালো থাকবেন তখন তিনি উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

রবিবার বিকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোর বেজপাড়া পিয়ারী মোহন রোডে বাংলাদেশ শিক্ষা যাদুঘর ও টিচার্স ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

সভাপতির বক্তব্যে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক প্রফেসর মোঃ আফজাল হোসেন বলেন, ৫ আগস্ট পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ দেশ গড়ার সুযোগ পেয়েছি। এখন দেশ ও উন্নত জাতি গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। সরকারকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার বদলে শিক্ষার্থীদের মাঝে প্রকৃত মানুষ হবার বীজ বপন করতে হবে। তবেই বাংলাদেশ শিক্ষিত এবং উন্নত জাতি উপহার পাবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন, উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন ইকবাল, শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোশতাক মোরশেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধন কুমার বিশ্বাস, যশোর বারের জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবা হাসনাত শিউলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বিশ্বাস মো. ওয়াহিদুজ্জামান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

যশোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
মোঃ নূর ই আলম (কাজী নূর) :