ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে বিমানবন্দরে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, অক্ষত দুই বৈমানিক

কাজী নূরঃ

যশোর বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। তবে বিমানটি ক্ষতিগ্রস্থ হলেও এতে থাকা দুই বৈমানিক নিরাপদ ও সুস্থ আছেন। বৃহস্পতিবার রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান Grob- 120TP যশোর মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে বেলা ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। নিয়মিত প্রশিক্ষণ শেষে জরুরি অবতরণের সময় আনুমানিক বেলা ১২টা ৫৫ মিনিটে যশোর বিমানবন্দরের রানওয়েতে বিমানটি আছড়ে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্থ হয়। প্রশিক্ষণ বিমানটির দুইজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লীডার আহমদ মুসাকে অক্ষত উদ্ধার করা হয়। বৈমানিক দুজনকে যশোর বিমান ঘাঁটিতে সাধারণ চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

এ বিষয়ে় যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, ‘প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্থ হলেও এর দুই বৈমানিক অক্ষত আছেন। ক্ষতিগ্রস্ত বিমানটি উদ্ধারে বিমান বাহিনীর সদস্যরা কাজ করছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

যশোরে বিমানবন্দরে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, অক্ষত দুই বৈমানিক

আপডেট টাইম : ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :