ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে বিভাগীয় কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা’র আয়োজনে যশোরে দুই দিনব্যাপী বিভাগীয় কারাত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে যশোর জিমনেসিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, তরুণদের মনন ও বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার পরিবেশ না থাকলে যুব সমাজ বিপথে চলে যাবে। তরুণ সমাজ যাতে বিপথে না যায় তার জন্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে ।
বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, কার্যনির্বাহী সদস্য আলেকজান্ডার বো।
অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগের সদস্য সচিব, সাংবাদিক ইমরান হাসান টুটুল প্রমুখ। প্রশিক্ষণে খুলনা বিভাগের ২ শতাধিক কারাতে ছাত্রছাত্রী অংশ নেয়ার কথা রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

যশোরে বিভাগীয় কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট টাইম : ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :