বার্মিজ চাকুসহ আব্দুল আহাদ (২৪) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতয়ালী পুলিশ। আটক আহাদ সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মিশনপাড়া আব্দুল আজিজের ছেলে। যশোর কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর (এস আই) আব্দুর রাজ্জাক জানান, সোমবার ভোর ৪টার দিকে গোপন সূত্রে জানতে পারেন ভেকুটিয়া বাজারে তিন রাস্তার মোড়ে উঠতি বয়সী কয়েক যুবক এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। আরও পড়ুনঃ জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এমন সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে আহাদকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্মিজ চাকুসহ আব্দুল আহাদ (২৪) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতয়ালী পুলিশ। আটক আহাদ সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মিশনপাড়া আব্দুল আজিজের ছেলে।
যশোর কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর (এস আই) আব্দুর রাজ্জাক জানান, সোমবার ভোর ৪টার দিকে গোপন সূত্রে জানতে পারেন ভেকুটিয়া বাজারে তিন রাস্তার মোড়ে উঠতি বয়সী কয়েক যুবক এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে।
এমন সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে আহাদকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।