ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

যশোর- মাগুরা মহাসড়কে বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে হেলপার নিহত হয়েছে। আহত হয়েছেন ট্রাকের চালক রবিউল ইসলাম। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আজিজুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট গ্রামের ফটিক আলীর ছেলে।
ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, রড বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিলো। পথিমধ্যে সকালের দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সকালে পথচারীদের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে অংশ নেয়। তারা ট্রাকের নিচ থেকে অচেতন অবস্থায় দ ট্রাক চালক রবিউল ইসলামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ট্রাকটি উল্টে পড়ে আছে।
অপরদিকে শুক্রবার রাতে যশোর- বেনাপোল সড়কের ঝিকরগাছার দরগা নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঝিকরগাছার দত্তপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে অঞ্জন (১৮) নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আব্দুল্লাহ (১৭) নামে এক যুবক আহত হয়। আহত আব্দুল্লাহ যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তি নবায়নের বদলে নতুন করে স্বাক্ষরের চিন্তা আত্মঘাতী

error: Content is protected !!

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :