ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা: নিহতের ভাইয়ের অভিযোগ

২০১৮ সালের ১১ অক্টোবর রাত ১টার দিকে যশোরের তাইজুল মোল্লাকে তার শ্বশুরবাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রাম থেকে পুলিশ তুলে নেওয়ার পর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করার ঘটনায় চার পুলিশ সদস্য এবং এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত তাইজুলের ভাই তানভীর রহমান তন্ময় ১৭ অক্টোবর বৃহস্পতিবার এ মামলাটি যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবীরের আদালতে দায়ের করেন।

বাদীর অভিযোগ অনুযায়ী, তাইজুলের আসামিদের সঙ্গে পূর্ববিরোধ ছিল। এ কারণে তিনি কালীগঞ্জের খেদাপাড়া গ্রামে চলে আসেন। তবে ১১ অক্টোবর রাতে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। সকাল ৯টার দিকে তারা জানতে পারেন যে, তাইজুলের গুলিবিদ্ধ লাশ যশোর শহরের পুরাতন কসবা বেগম মিলের পাশে পাওয়া গেছে।

মামলার বাদী তন্ময় জানান, ওই সময়ে পরিবেশ অনুকূল না থাকায় তারা মামলা করতে পারেননি। তবে বর্তমানে ন্যায়বিচারের আশায় তিনি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত এ ঘটনায় থানায় অন্য কোনো মামলা হয়েছে কিনা, তা আট কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ফেরদৌস হায়দার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

যশোরে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা: নিহতের ভাইয়ের অভিযোগ

আপডেট টাইম : ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :