ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে ‘পথিক’ সাহিত্য পত্রিকার ৩৫তম সংখ্যার প্রকাশনা উৎসব

কবি ও কথাসাহিত্যিক শাহরিয়ার সোহেলের সম্পাদনায় প্রকাশিত ‘পথিক সাহিত্য পরিষদ’ এর মুখপত্র সাহিত্য পত্রিকা ‘পথিক’ এর ৩৫তম সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এম এম কলেজ) ভাস্কর্য চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবি গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে ও শাহরিয়ার সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি এম এ কাসেম অমিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রকি মাহমুদ, এম এন এস তুর্কি, শরিফুল আলম ও কাজী নূর।

প্রধান অতিথির বক্তব্যে এম এ কাসেম অমিয় বলেন, “বাংলা সাহিত্যে যশোরের মাটি উর্বর। মহাকবি মাইকেল মধুসূদনসহ অনেক গুণী কবি সাহিত্যিকের জন্ম হয়েছে এ মাটিতে। এছাড়া যশোরের প্রকৃতিতে সাহিত্যের অনেক উপাদান ও রস রয়েছে, যা সাহিত্য চর্চায় বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক এসব সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। ভালো লিখতে হলে আমাকে পড়তে হবে, জানতে হবে। কারণ ভালো না জানলে ভালো লিখতে পারব না। তাই জ্ঞান অর্জন করতে অন্যের বই আমাকে পড়তে হবে। বই পড়ার বিকল্প নেই।”

বিশেষ অতিথি রকি মাহমুদ বলেন, “কেউ আপনার লেখা পাঠ করবে, ভালো হয়েছে বলবে। আবার কেউ সমালোচনা করবে। এজন্য দমে গেলে চলবে না। সমালোচনা গ্রহণ করার মানসিকতা তৈরি রাখতে হবে। নিয়মিত লিখে যেতে হবে। একদিন সফলতা আসবেই।”

বিশিষ্ট কবি ও গবেষক রবিউল হাসনাত সজল তার বক্তব্যে বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শামসুর রাহমান, মানিক বন্দোপাধ্যায় থেকে সৈয়দ হক—সবাই বই পড়েছেন। পাঠাভ্যাসের মাধ্যমে একজন লেখকের চিন্তা ও মননের জগৎ প্রসারিত হয়, রঙিন হয় তার স্বপ্নগুলো। তাই আমরা যারা লেখক হতে চাই, তাদের অবশ্যই বই পড়তে হবে। বই না পড়ে ভালো লেখক হওয়া যায় না বলে আমি মনে করি।”

‘পথিক’ প্রকাশনা উৎসবে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও গবেষক রবিউল হাসনাত সজল, কবি কাজী নূর, রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, সীমান্ত বসু প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

যশোরে ‘পথিক’ সাহিত্য পত্রিকার ৩৫তম সংখ্যার প্রকাশনা উৎসব

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :