ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুলিশ হেফাজতে সৎ মা

যশোরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুকন্যার লাশ উদ্ধার

যশোর শহর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর শিশু জোনাকির লাশ পাওয়া গেছে পুকুরে। মঙ্গলবার রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে শিশুকন্যা জোনাকির (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে যখন যশোর কোতোয়ালি পুলিশ লাশ উদ্ধার করে ডাঙ্গায় তোলে তখন নিহত শিশুকন্যার মুখে, হাতে, পায়ে ও গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। নিহত শিশুকন্যা জোনাকি যশোরের বেনাপোল বন্দর থানার পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।
নিহতের বড় ভাই ভাই তাওহিদ হোসেন চয়ন সাংবাদিকদের বলেছেন, গত ৫ বছর আগে আমার মায়ের সাথে বাবার বিবাহ বিচ্ছেদ হয়। আমার মা এখন তুরস্কে রয়েছেন। বাবা সৎ মা নার্গিস বেগমকে নিয়ে রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন। ৫ দিন আগে জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে আব্বার রেলগেটের বাসায় বেড়াতে যায়।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ফেসবুকে স্ট্যাটাস এবং কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করি। আজ মঙ্গলবার দুপুরে বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুরপাড় থেকে বোনের লাশ উদ্ধার করা হয়েছে। তাওহিদ হোসেন চয়ন দাবি করেন, সৎ মার সাথে আমাদের বনিবনা হচ্ছিল না। ধারণা করছি, বোনকে হত্যা করা হয়েছে এবং ওই হত্যাকাণ্ডের সাথে আমার সৎ মা জড়িত।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি ওসি আব্দুর রাজ্জাক বলেন, গতকাল থানায় একটা হারানো জিডি করা হয়েছে। আজ মেয়েটির লাশ উদ্ধার হয়েছে। কী কারণে মেয়েটির মৃত্যু হয়েছে, তা ময়না তদন্ত রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের সৎ মাকে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

পুলিশ হেফাজতে সৎ মা

যশোরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুকন্যার লাশ উদ্ধার

আপডেট টাইম : ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :