ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে দুস্থদের মাঝে সজাগের ঈদ উপহার বিতরণ

কাজী নূরঃ 

পবিত্র মাহে রমযান ও ঈদ উল ফিতর উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন সমাজ জাগরণে গণমত- সজাগ। রবিবার (১৬ মার্চ) বেলা ২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সজাগের উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ শুভেচ্ছা ঢ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজাগের সভাপতি সাংবাদিক এস. এম সোহেল।

সজাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সমাজের কম ভাগ্যবান ব্যক্তিদের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের ব্যাপার। সমাজের সর্বস্তরে বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সামাজিক অস্থিরতা ক্রমান্বয়ে কমতে বাধ্য। আজকে যারা এ আয়োজন করলেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। আশা করি আগামীতে তারা আরো বৃহৎ পরিসরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, সজাগের সহ- সভাপতি গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, নির্বাহী সদস্য মুহাম্মাদ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

যশোরে দুস্থদের মাঝে সজাগের ঈদ উপহার বিতরণ

আপডেট টাইম : ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :