ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোরে ‘জবরদস্তি’ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন বন্ধের দাবিতে স্মারকলিপি

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

যশোরে ভূমি মালিকদের অবহিত না করেই জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপন বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা। বুধবার (২ জুলাই) সকাল ১১টায় বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে যশোরের জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

–

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ (পিজিবি) সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছে। যশোর পাওয়ার হাইজে সঞ্চালন লাইনটি প্রবেশের জন্য যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিলের মধ্য দিয়ে ৩ লাখ ২০ হাজার ভোল্টেজ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক পিলার স্থাপনের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু যেসব জমির উপর দিয়ে সঞ্চালন লাইনটি যাবে তার মালিকদের কোন প্রকার অবহিত করা ছাড়াই জোরপূর্বক কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠানটি।

–

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, মেডিকেল কলেজ স্থাপনের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সঞ্চয় ভেঙ্গে এর আশেপাশে জমি ক্রয় করেছেন। বর্তমানে এসব জমির প্রতি শতকের মূল্য ৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের এ সঞ্চালন লাইনটি নির্মাণ করা হলে লাইনের দুইপাশের শত শত মানুষের মূল্যবান জমিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এ অবস্থায় সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সকল জমি বাজার মূল্যে অধিগ্রহণ ছাড়া নির্মাণ কাজ বন্ধ করতে হবে। অন্যথায় যেকোন মূল্যে নির্মাণ কাজ প্রতিরোধ করার হুশিয়ারি দেয়া হয়।

–

স্মারকলিপি প্রদানকালে ভূমিরক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, নাছির আহমেদ, জুয়েল মৃধা, তবিবর রহমান, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

যশোরে ‘জবরদস্তি’ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন বন্ধের দাবিতে স্মারকলিপি

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :